বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তান সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই আলো ছড়ালেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি।
অভিষেক ম্যাচে কিছুটা খরুচে ছিলেন নাহিদ। তবে দ্বিতীয় ম্যাচে নিজেকে নতুনভাবে প্রমাণ করলেন। তার এই আগুন ঝরা স্পেলেই বড় জয়ে ভাসে পেশোয়ার জালমি। করাচিকে ১৫৯ রানে হারিয়ে পিএসএলের ইতিহাসে রানের হিসাবে নিজেদের সবচেয়ে বড় জয় পায় দলটি।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পেশোয়ার। শূন্য রানে আউট হন মোহাম্মদ হারিস। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেন বাবর আজম ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে তাদের ১৯১ রানের জুটি করাচির বোলারদের ম্যাচ থেকে ছিটকে দেয়।
মেন্ডিস ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৫২ বলে ১০৯ রান করে ফেরেন। অন্য প্রান্তে ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন বাবর। তাদের ব্যাটে ভর করে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার।
জবাবে শুরু থেকেই ধস নামে করাচির ইনিংসে। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। বাংলাদেশের শরীফুল ইসলামও একটি উইকেট নেন।
এরপর নাহিদ রানার গতির সামনে টিকতে পারেননি করাচির ব্যাটাররা। সাদ বেগ, খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে আউট করেন তিনি। নিজের এক ওভারে কোনো রান না দিয়েই দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি পেশোয়ারের দিকে নিয়ে যান।
শেষ পর্যন্ত মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় করাচি কিংস। এই জয়ে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেশোয়ার জালমি।