বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
চেন্নাই: ভারতের প্রথম টেস্ট জয়ের দলের শেষ বেঁচে থাকা সদস্য সি.ডি. গোপীনাথ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৯৬ বছর বয়সে চেন্নাইয়ের আদিয়ারে তার মেয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। দেশের ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী সময়ের অংশ ছিলেন গোপীনাথ।
গোপীনাথের জন্ম ১৯৩০ সালের ১ মার্চ চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) হয়েছিল। তিনি ভারতের হয়ে মোট আটটি টেস্ট খেলেছেন এবং ভারত ও মাদ্রাজ দলের হয়ে ৮৩টি প্রথম শ্রেণির ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। অভিষেক ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ৫০ ও ৪২ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার।
গোপীনাথের অভিষেক সিরিজের পঞ্চম ম্যাচেই ভারত প্রথমবার টেস্ট জয় লাভ করে। নিজের ঘরের মাঠ চেন্নাইয়ে ৩৫ রান করে ভারতের এই ঐতিহাসিক জয়ের পথে অবদান রাখেন তিনি।
ভারতের ক্রিকেটপ্রেমীরা সি.ডি. গোপীনাথকে স্মরণ করবেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হিসেবে।