বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনায় ভরা এক রাতে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ে জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে জার্মান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার ( ৭ এপ্রিল) রাতে বার্নাব্যুতে শুরু থেকেই বায়ার্নের আধিপত্য চোখে পড়ছিল। বল দখল থেকে সব জায়গায় এগিয়ে ছিলো বায়ার্ন। রিয়াল মাদ্রিদ যদিও ঘরের মাঠের সুবিধা নিয়ে লড়াই করেছে, কিন্তু প্রথমার্ধের শেষ দিকে তাদের রক্ষণে ফাঁক ধরিয়ে দেন বায়ার্নের খেলোয়াড়রা।
৪১ মিনিটে সের্গে গ্নাব্রির চমৎকার পাস ধরে লুইস দিয়াজ সহজেই বল জালে জড়িয়ে বায়ার্নকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই এই গোল ম্যাচের গতিপথ অনেকটা বদলে দেয়।
দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে ২০ সেকেন্ডের মধ্যে বায়ার্ন আবারও আঘাত হানে। মাইকেল অলিসের দারুণ মুভমেন্ট থেকে বল পেয়ে হ্যারি কেইন ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলের পর বায়ার্ন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়।
তবে রিয়াল মাদ্রিদ হাল ছাড়ে না, এটাই তাদের ঐতিহ্য। ৭৪ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিচু ক্রসে কিলিয়ান এমবাপের দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে ব্যবধান কমান। এই গোলটি ঘরের দর্শকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচকে রোমাঞ্চকর করে তোলে।
শেষ দিকে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। তাতে প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান চ্যাম্পিয়নরা। আগামী ১৫ এপ্রিল দ্বিতীয় লেগে মাঠে নামবে দুই দল।