বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে তামিম ইকবালকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
দায়িত্ব হারানোর পর আমিনুল ইসলাম বুলবুল চুপিসারে বিসিবি থেকে বেরিয়ে যান। গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং তাড়াহুড়ো করে গাড়িতে উঠে চলে যান।
প্রসঙ্গত, ২০২৫ সালের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো, ভোটার তালিকা প্রকাশে অসঙ্গতি এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এরপরই আজ ভেঙে দেওয়া হয় বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ।