বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইরানের ক্রীড়া মন্ত্রী আহমদ দোনিয়ামালী বলেছেন, জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত শুধুমাত্র তখনই নেওয়া হবে যখন ফিফা তাদের ম্যাচের স্থান পরিবর্তনের বিষয়ে জবাব দেবে।
ইরানের ফুটবল ফেডারেশন দলের তিনটি বিশ্বকাপ গ্রুপ-পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের জন্য চাপ সৃষ্টি করছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলার কারণে এই পদক্ষেপের কারণ হিসেবে উল্লেখ করছে।
গত মাসে ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে যে, তারা ফিফার সঙ্গে ম্যাচের স্থান পরিবর্তনের বিষয়ে আলোচনা করছে, আর ইরানের ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ও ক্লাব পর্যায়ের ক্রীড়া দলগুলোর যেসব দেশকে শত্রু মনে করে সেখানে যাওয়া নিষিদ্ধ করেছে, যতক্ষণ না নতুন নির্দেশনা আসে।
তবে, ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো গত সপ্তাহে বলেছেন, ইরান তাদের ম্যাচ নির্ধারিত সময় অনুযায়ী খেলবে।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালী তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ইরানের ম্যাচ স্থানান্তরের জন্য আমাদের ফিফার কাছে করা অনুরোধ করেছি, কিন্তু আমরা এখনও কোনো জবাব পাইনি।
তিনি যোগ করেন, যদি এটি গ্রহণ করা হয়, তাহলে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হবে। তবে ফিফা এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আহমদ দোনিয়ামালী বলেন, ক্রীড়ামন্ত্রী হিসেবে ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে একযোগে আমরা জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত রাখব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সরকার গ্রহণ করবে।
ইরান তাদের গ্রুপ জি-এর সব ম্যাচ আমেরিকার মাটিতে খেলবে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জাতীয় দল আমেরিকায় খেলার জন্য স্বাগত, তবে তাদের ‘জীবন ও নিরাপত্তার’ জন্য এটি উপযুক্ত নাও হতে পারে। পরে তিনি স্পষ্ট করেছেন যে খেলোয়াড়দের ওপর কোনো হুমকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে না।
দোনিয়ামালী আরও বলেন, ফিফার প্রযোজ্য নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট দেশে নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক। তবে বিশ্বকাপ শিগগিরিই অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই সময়ে নিরাপত্তার গ্যারান্টি প্রদান প্রশ্নবিদ্ধ।
‘এই পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে অংশগ্রহণের সম্ভাবনা খুব কম। তবে, প্রযোজ্য নিরাপত্তা গ্যারান্টি প্রদান করা হলে আমাদের সরকার ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে।’
ফিফা এখনও ইমেইলের মাধ্যমে পাঠানো মন্তব্যের অনুরোধের কোনো তাৎক্ষণিক জবাব দেয়নি।
বিশ্বকাপ এই বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে।