বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আবার জাতীয় দলে খেলার আগ্রহের কথা প্রকাশ করেন। একইসঙ্গে ক্রিকেট ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা বক্তব্য দেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সাক্ষাৎকারটি প্রকাশের পরপরই তা দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে, দেশে ফিরতে পারলে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হবেন কি না—এই প্রশ্ন ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব।
সোমবার (৬ এপ্রিল) রাত ১০টা ৪১ মিনিটে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।
সাকিব আরও লেখেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।
সবশেষে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার লেখেন, আমি আশা করি, লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।