বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপন করতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে চিঠি পাঠানো হয়েছে, যাতে নির্ধারিত সিরিজগুলো নিয়ে নতুন আলোচনা ও দুই দেশের পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানো যায়। শনিবারের (৪ এপ্রিল) বোর্ড সভার পর এই বিষয়টি ব্যাখ্যা করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
গত জানুয়ারিতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক অস্বস্তিকর পর্যায়ে পৌঁছেছিল। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছিল। সরকারের অবস্থানও তখন বিশ্বকাপে অংশ না নেওয়ার পক্ষে ছিল। সেই প্রেক্ষাপটে দুই বোর্ডের সম্পর্ক শীতল হয়ে পড়েছিল, যা এখন স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, সামনে থাকা সিরিজগুলোর বিষয়েই মূলত ভারতীয় বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের এবং দ্যাটস অন। গত বছর বাংলাদেশের নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল, যেটা বাতিল হয়ে যায়। সেটি পুনর্নির্ধারণ দেখতে চাই আমরা। বিসিসিআইকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে মূল প্রসঙ্গ ছিল এটিই।
বিসিবি শুধু নির্ধারিত সিরিজ নয়, দুই বোর্ডের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও যৌথ কার্যক্রম বাড়ানোর সম্ভাবনাও দেখতে চায়।
নাজমুল আবেদীন বলেন, পাশাপাশি আরও সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে পারি কি না, অন্যান্য ইভেন্ট করতে পারি কি না, এসব বলা হয়েছে। এসবের বাইরে বললে, এই ধরনের ব্যাপার আমরা সব ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গেই করে থাকি। আমরা ফলাফল পাওয়ার আশা করছি। তাদের কাছ থেকে দ্রুতই জানতে পারব বলে আশা রাখছি।
তিনি স্বীকার করেন, বিশ্বকাপকে ঘিরে দুই বোর্ডের সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিল, আমরা আশা করছি, ওরা আমাদেরকে (নারী দলকে) হোস্ট করবে অদূর ভবিষ্যতে। আমরা জানি যে, বিশ্বকাপ ঘিরে ওদের সঙ্গে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে তো অবশ্যই। আশা করছি, আবার আমরা এই সম্পর্ক পুনরুজ্জীবিত করব এবং ওদের সঙ্গে সেসব প্রোগ্রামের মধ্য দিয়ে আবার একটা ভালো অবস্থান তৈরি হবে।
সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ১ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ সেপ্টেম্বর।
এদিকে বাংলাদেশ নারী দলের ভারত সফরের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। গত বছরের ডিসেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতে যাওয়ার কথা ছিল নিগার সুলতানাদের। তবে সেই সিরিজটি পরে স্থগিত হয়ে যায়। বিসিবি আশা করছে, নতুন করে আলোচনার মাধ্যমে সিরিজটি পুনরায় আয়োজন করা সম্ভব হবে।