বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলে আধিপত্য ধরে রাখার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সেই লক্ষ্য পূরণ করে দারুণ সাফল্য নিয়েই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্নায়ুচাপ সামলে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ, নিশ্চিত করে শিরোপা।
এই জয়ের মধ্য দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ আসরে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। পুরো টুর্নামেন্টজুড়েই অপরাজিত থেকে শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে দলটি, যা তাদের ধারাবাহিকতার প্রমাণ দেয়।
এদিকে এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দলকে অভিনন্দন জানিয়ে তিনি খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। দেশে ফিরলেই তাদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
তার আগে চলুন দেখে নেওয়া যাক এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ট্রফি জেতার পাশাপাশি কে জিতল কোন পুরস্কার।
কে পেলেন কোন পুরস্কার :
সেরা গোলরক্ষক : ইসমাইল হোসেন মাহিন (বাংলাদেশ)
সর্বোচ্চ গোলদাতা: ইলান ইমরান ও ওমাং দোদুম (৩ গোল)।
টুর্নামেন্টসেরা: ওমাং দোদুম (ভারত)।
ফেয়ার প্লে: মালদ্বীপ।