বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) রাতে মালদ্বীপের মালে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোমাঞ্চকর এই ম্যাচে নির্ধারিত সময়ের লড়াই শেষে ফলাফল নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে দারুণ স্নায়ুচাপ সামলে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে পরাজিত করে বাংলাদেশ, নিশ্চিত করে কাঙ্ক্ষিত শিরোপা।
ম্যাচের শুরুতে বাংলাদেশই নিয়ন্ত্রণে ছিল বেশি সময়। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে চিত্র কিছুটা বদলে যায়। ভারত বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিন দৃঢ়তা দেখান।
ফলে প্রতিপক্ষ উল্লেখযোগ্য কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি।
বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকবার ভারতকে চাপে ফেলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামানো হয়, যিনি উইং দিয়ে গতি এনে কিছু সুযোগ তৈরি করেন। ম্যাচের শেষ দিকে তার দেওয়া দারুণ পাসে সুযোগ পান রোনান, তবে এগিয়ে আসা গোলরক্ষকের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপে লড়তে হয় দুই দলকে। যেখানে ৪-৩ গোলের ব্যবধানে জয় পায় লাল-সবুজের দল। ঠান্ডা মাথায় সফল হয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার শিরোপা নিজেদের দখলে রাখা বয়সভিত্তিক ফুটবলের জন্য একটি বড় অর্জন।