বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বিসিবিতে আসা এই পরিচালক বলেন, হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। আজকে সকালেই আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। তবে আর কেউ করেছে কি না, জানা নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো বিষয়টি একান্তই ব্যক্তিগত। এখানে ভিন্ন কোনো কারণ নেই। যতদিন দায়িত্বে ছিলাম, চেষ্টা করেছি ঠিকঠাকভাবে কাজ করার।
বিশেষ কোনো চাপের কারণে পদত্যাগের সিদ্ধান্ত কি না, এমন প্রশ্নে ইয়াসির বলেন, কিসের চাপ? চাপের কিছু নেই। আমি নিজের ইচ্ছেতেই আজ বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ভাইয়ের বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। পুরো বিষয়টাই আমার ব্যক্তিগত।
এর আগে গত মাসের শেষের দিকে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। তার আগে বিসিবির আরেক পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন। এবার পদত্যাগ করলেন আরও এক পরিচালক। তিন পরিচালকের এমন পদত্যাগে বিব্রত ক্রিকেট বোর্ড।
গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে চলমান অসন্তোষ ও কমিটির বৈধতা নিয়ে ওঠা প্রশ্নের মধ্যেই তিন পরিচালকের পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা বিসিবিকে আরও চাপে ফেলেছে।
গুঞ্জন রয়েছে, শুধু ইয়াসিরই নন, আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন।
যদিও এ বিষয়ে বিসিবির আরেক পরিচালকের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমিও শুনেছি, আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন। তবে না করা পর্যন্ত তো কিছু বলা যাচ্ছে না।