বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনা এবং কূটনৈতিক চাপের মাঝেও ২০২৬ সালের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার তুরস্কে অনুষ্ঠিত ইরান ও কোস্টারিকার প্রীতি ম্যাচের সময় তিনি এ ঘোষণা দেন।
এর আগে বিশ্বকাপ থেকে ইরানের নাম প্রত্যাহারের গুঞ্জন উঠেছিল নিরাপত্তার কারণে। ইরান যুক্তরাষ্ট্র থেকে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদনও করেছিল।
তবে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, এই পরিস্থিতির জন্য কোনো বিকল্প পরিকল্পনা বা 'প্ল্যান বি' নেই। কিন্তু এবার তিনি ইরানকে বিশ্বকাপে না খেলার শঙ্কা পুরোপুরি খারিজ করেছেন।
ফিফা প্রেসিডেন্ট জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে এবং ফুটবলের মাধ্যমে সব বাধা অতিক্রম করতে চায়।
তিনি আরও বলেন, এই বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন, এবং হোয়াইট হাউস থেকে নিশ্চিত করা হয়েছে যে, ইরানি খেলোয়াড়দের এবং প্রতিনিধি দলের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো ধরনের বাধা থাকবে নাএবং তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি রাজনৈতিক কারণে বিশ্বকাপে অংশগ্রহণ না করার ইঙ্গিত দিয়েছিলেন ইরানের ক্রীড়ামন্ত্রী। তবে বুধবার ফিফা প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ এবং ইরানি দলের খেলোয়াড় ও কোচের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিয়েছে।
সূত্র: আলজাজিরা