বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্লাব ক্রিকেটে দেশের শীর্ষ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের সময়মতো শুরু নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। বোর্ডের সাম্প্রতিক নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের কারণে কিছু ক্লাব লিগ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ক্রিকেটারদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। মাঠে ক্রিকেট ফেরানোর উদ্যোগ হিসেবে সিসিডিএম ও বিসিবিকে চিঠি দিয়েছে কোয়াব। তবে বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ মনে করেন, লিগ না হওয়ার মূল দায় বোর্ডের চেয়ে ক্লাবগুলোর পক্ষেই বেশি।
তিনি বলেন, ক্রিকেট বোর্ডের কাজ হলো সহযোগিতা করা, যেটা গত বছর থেকে এ বছরও প্রায় দ্বিগুণ না হলেও ৬০-৭০ শতাংশ করা হয়েছে। ক্লাবগুলো আসলে এ পর্যন্ত যা করেছে তাদের কুর্নিশ জানাই। বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ক্লাব ক্রিকেট তার অন্যতম একটি শক্তিশালী দিক। আমরা উঠেছি কিন্তু ক্লাব ক্রিকেট থেকে। কিন্তু যতটুকু সাহায্য সহযোগিতা প্রতিবার কিন্তু বাড়ছে।
বর্তমান এই অস্থিরতা ও বর্জনের সংস্কৃতি দেশের ক্রিকেটের জন্য শুভ নয় বলে মনে করেন বিসিবি সহ-সভাপতি।
তিনি বলেন, এখন এই যে ধারাটা চালু হয়ে গেল, এই ধারায় যারা এখন খেলতে চাচ্ছেন না তারা যদি কখনো ক্ষমতায় আসেন আর যদি একই পদ্ধতিতে চলেন, বাংলাদেশ ক্রিকেট খুব বেশি এগোতে পারবে না।
দলবদলের প্রক্রিয়া শুরু করে ক্লাবগুলোকে মাঠে ফেরার আহ্বান জানিয়ে ফারুক আহমেদ বলেন, আমরা আহ্বান করব, দলবদল হবে, তারপর অংশগ্রহণ করবে কি করবে না সেটা ক্লাবগুলোর দায়িত্ব। এখন ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আসলে আমাদেরই ক্ষতি।