বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬ সালের বিশ্বকাপের শুরু হতে এখনও দুই মাসের বেশি সময় বাকি, কিন্তু ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে হারের কয়েক ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত জানানো হয়। ব্ল্যাক স্টাররা ইউরোপ সফরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে স্টুটগার্টে খেলেছিল।
এক বিবৃতিতে ঘানা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, জিএফএ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পুরুষ জাতীয় দলের প্রধান কোচ অটো আডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। একই সঙ্গে দলের প্রতি অবদানের জন্য অ্যাসোসিয়েশন অটো অ্যাডোকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
২০২৪ সালের মার্চ মাসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অ্যাডোর অধীনে ঘানা ২২ ম্যাচে জিতেছে ৮টিতে, হেরেছে ৯টি ম্যাচে। তার অধীনে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল দেশটি।
২০২২ কাতার বিশ্বকাপেও ঘানার ডাগআউটে ছিলেন আডো। সেখানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেলেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া ঘানা রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাত্র আড়াই মাস আগে নতুন কোচ নিয়োগ দেওয়া এবং দলকে গুছিয়ে তোলা ঘানার জন্য এখন হিমালয়সম চ্যালেঞ্জ।
এবারের বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ঘানা, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং পানামা।