বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার (২৮ মার্চ) রাতে দেশে ফেরেন আমিনুল ইসলাম বুলবুল। প্রায় দেড় মাস দেশের বাইরে থাকার সময় বিসিবি সভাপতির অনুপস্থিতিতে বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। রোববার (২৯ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি এসব প্রশ্নের জবাব দেন।
উল্লেখযোগ্য, গত ফেব্রুয়ারি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ দলের খেলোয়াড়রা অংশ নিতে পারেনি— ক্রিকেট ইতিহাসে এই ঘটনা এবারই প্রথম। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিস্তর সমালোচনা ও আলোচনা হয় এবং আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্কও কিছুটা প্রভাবিত হয়।
তৎকালীন সময়ে বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছিল, তবে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর সম্প্রতি বুলবুল মন্তব্য করেছেন, বিষয়টি ‘সরকারের সিদ্ধান্ত’ হিসেবে গ্রহণ করা হয়েছিল।
আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, আলহামদুলিল্লাহ, বিষয়টি এখন পুরোপুরি সমাধান হয়ে গেছে (আইসিসির সঙ্গে টানাপোড়েন)। মাঝখানে অনেক কিছু ঘটেছে, যার সবকিছু হয়তো গণমাধ্যমে আসে না। সে সময় সরকারের যে সিদ্ধান্ত ছিল, তা আমাকে মেনে নিতে হয়েছে। আর এখন যে সরকার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তও আমাদের মানতে হবে। শুরু থেকেই বলে আসছি, আমরা সরকারের অধীনই কাজ করি।
বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল ছিল কি না, সে প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, এ নিয়ে কিছু না বলি। তবে খুব চেষ্টা করেছি। দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার।
গত মাসে দায়িত্ব বুঝে নেয়ার পরই বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এক্ষেত্রে বিসিবি কিংবা তৎকালীন সকারের কোনো কুটনৈতিক গাফিলতি ছিল কি না, সেটা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে সরকার।
সেই তদন্ত কমিটি নিয়ে বুলবুল বলেন, পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। অনুসন্ধান তো সরকার করতেই পারে। তাদের কথা আমরা শুনব, শুনছি। আবারও বলছি, ফাহিম ভাইসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় দলের স্কোয়াড ঠিক করেছিল। আমাদের যাওয়ার প্রস্তুতিও ছিল, কোথায় খেলবে, না খেলবে—সবই নির্ধারিত ছিল। তবে সরকারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে।