বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্ব ক্রিকেটে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘টাইগার বয়’ সাকিব আল হাসান। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার পর এবার তিনি পা রাখছেন সুইডেনের নতুন টি-টোয়েন্টি লিগে। প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি’, এবং উদ্বোধনী আসরে সাকিবকে দলে ভেড়িয়েছে ‘উপসালা টাইগার্স’।
ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
সাকিবকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বাস দেখা গেছে উপসালার শিবিরে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ড্রাফটের আগেই সবচেয়ে প্রতীক্ষিত চুক্তি সম্পন্ন করতে পেরে তারা ভীষণ রোমাঞ্চিত। উদ্বোধনী আসরে টাইগার্সদের জার্সিতেই দেখা যাবে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে।
চলতি বছরের গ্রীষ্মেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ১৫ জুন পর্দা উঠবে আসরের, আর ২০ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে সংক্ষিপ্ত এই প্রতিযোগিতা। ইতোমধ্যে সূচির প্রাথমিক খসড়াও প্রকাশ করেছে আয়োজকরা।
টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুনাফ প্যাটেল।
ছয়টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই আসরে সাকিব ছাড়াও দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটের আরও কিছু পরিচিত মুখ। যাদের মধ্যে রয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস ও শেলডন কটরেল।