বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়ে জমজমাট লড়াই উপহার দিলেও শেষ পর্যন্ত কোনো দলই জয় তুলে নিতে পারেনি। পর্তুগাল ও মেক্সিকোর মধ্যকার ম্যাচটি ০-০ গোলের সমতায় শেষ হয়।
মেক্সিকো সিটির নবনির্মিত এস্তাদিও বানর্তে-এ অনুষ্ঠিত ম্যাচজুড়ে ছিল উত্তেজনা, কিন্তু গোলের দেখা মেলেনি। প্রথমার্ধে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল মেক্সিকো। মাঝমাঠে নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত আক্রমণ গড়ে তোলে তারা। তবে শেষ মুহূর্তে গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। ম্যাচের ১২ মিনিটে বড় ভুল করে বসেন জোহান ভাস্কেজ। তার ভুলে সুযোগ পেলেও সেটিকে কাজে লাগাতে পারেননি ফ্রান্সিসকো কনসেইসাও। দারুণ সেভে দলকে রক্ষা করেন মেক্সিকোর গোলরক্ষক।
এরপর ১৪ মিনিটে কর্নার থেকে ব্রুনো ফার্নান্দেসের পাস পেয়ে শট নেন ফেলিক্স, তবে লক্ষ্যভ্রষ্ট হয় তার প্রচেষ্টা। ২৭ ও ৩৫ মিনিটে পর্তুগাল আরও দুটি পরিষ্কার সুযোগ নষ্ট করে, যেখানে গনকালো রামোস গোল করতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে আধিপত্য বাড়ায় পর্তুগাল। ৫৯ মিনিটে ফ্রি-কিক থেকে ভিয়েগার হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ম্যাচের শেষভাগে দুই দলই আক্রমণ বাড়ালেও গোলের দেখা মেলেনি।
৮১ মিনিটে মেক্সিকোর বড় সুযোগ নষ্ট করেন আরমান্দো গঞ্জালেজ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হলেও ম্যাচটি ছিল দুই দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যৎ ভেন্যুর প্রস্তুতিও ভালোভাবে পরখ করা হয়েছে এই ম্যাচে।
এদিকে ম্যাচের আগে গ্যালারির সীট থেকে পড়ে মারা যান এক দর্শক। এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। যে স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছে সেটি অ্যাজটেকা স্টেডিয়াম নামেও পরিচিত। মেক্সিকো ও পর্তুগালের ম্যাচের ভেন্যু সেটি।