বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উনিশতম আসর। তবে টুর্নামেন্টের শুরুতেই চেন্নাই সুপার কিংসকে ধাক্কা লেগেছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি চোটের কারণে প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন।
শনিবার (২৮ মার্চ) সকালে প্রকাশিত এক বিবৃতিতে চেন্নাই সুপার কিংস জানিয়েছে, ধোনি কাফ ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। ফলে টুর্নামেন্টের শুরু অংশে তাকে ছাড়া খেলতে হবে দলকে, যা দলের পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
চেন্নাই সুপার কিংস আগামী ৩০ মার্চ তাদের প্রথম ম্যাচটি খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুয়াহাটিতে।
এখন পর্যন্ত ২৭৮ ম্যাচ খেলে আইপিএলের সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন চলতি বছর ৪৫ বছরে পা দিতে যাওয়া ধোনি। তিনি ছাড়াও চেন্নাই শিবিরে রয়েছে আরও ৩ উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন, কার্তিক শর্মা এবং উরভিল প্যাটেল।
গত কয়েক বছর ধরে হাঁটুর চোটে ভুগলেও ধোনি নিয়মিতভাবে আইপিএলে খেলেছেন এবং ২০২৩ সালে তার নেতৃত্বেই পঞ্চম শিরোপা জেতে চেন্নাই।
ধোনির অনুপস্থিতির সম্ভাব্য এই দুই সপ্তাহে চেন্নাইকে খেলতে হবে পাঞ্জাব, বেঙ্গালুরু ও দিল্লির বিরুদ্ধে।