বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের অন্যতম তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে। দলটি রাসেলের ব্যবহৃত ১২ নম্বর জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কোনো ক্রিকেটার আর ১২ নম্বর জার্সি পরবেন না।
২০২৬ সালের আইপিএল শুরুর আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি রাসেলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। গত মৌসুমের পর তাকে খেলোয়াড় হিসেবে দলে রাখা না হলেও তিনি নিলামে অংশ নেননি। পরে তিনি কেকেআরের ‘পাওয়ার কোচ’ হিসেবে যোগ দেন।। এর মধ্য দিয়েই তার খেলোয়াড়ি অধ্যায়ের সমাপ্তি ঘটে।
কলকাতার হয়ে দীর্ঘ সময় খেলেছেন রাসেল। ১৪০টি ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন ২ হাজার ৬৫১ রান। তার স্ট্রাইক রেট ১৭৪-এর বেশি, যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা। বল হাতেও ছিলেন সমান কার্যকর, নিয়েছেন ১২৩টি উইকেট। তার গুরুত্বপূর্ণ অবদানেই কলকাতা ২০১৪ ও ২০২৪ সালে শিরোপা জিতেছিল।
দলের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, “রাসেলের সঙ্গে আমাদের সম্পর্ক শুধুই খেলোয়াড় ও দলের নয়, এর চেয়ে অনেক বেশি। মাঠে তার পারফরম্যান্স আমাদের অসংখ্য আনন্দ দিয়েছে। ১২ নম্বর জার্সি তার পরিচয়ের অংশ হয়ে গেছে। তাই তাকে সম্মান জানাতে আমরা এই নম্বরটি অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এই সম্মানে আবেগাপ্লুত রাসেল বলেন, “কলকাতার সঙ্গে আমার যাত্রা অসাধারণ ছিল। দুটি শিরোপা জেতা, সমর্থকদের ভালোবাসা পাওয়া-সবকিছুই আমার জীবনের বড় অর্জন। এই সম্মান আমাকে গর্বিত করেছে।”
আইপিএলে জার্সি নম্বর অবসর দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে মুম্বাই তাদের কিংবদন্তি খেলোয়াড় শচিন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি অবসর দিয়েছিল। পরে আরও কয়েকটি দল তাদের তারকাদের সম্মান জানাতে একই পথ অনুসরণ করেছে।
সূত্র : আনন্দবাজার