বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি চললেও চোটজনিত সমস্যায় দলে অস্থিরতা দেখা দিয়েছে বেলজিয়ামে। ফিটনেস নিয়ে শঙ্কার কারণে জাতীয় দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে বেলজিয়াম দল প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। শনিবার (২৮ মার্চ) আটলান্টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং মঙ্গলবার (৩১ মার্চ) শিকাগোয় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার সূচি রয়েছে তাদের।
এই সফরের জন্য ঘোষিত স্কোয়াডে শুরুতে লুকাকুর নাম থাকলেও শেষ পর্যন্ত নিজের ফিটনেসে মনোযোগ দিতে তিনি সফর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত এই ফরোয়ার্ড চলতি মৌসুমে চোটের কারণে ধারাবাহিকভাবে মাঠে নামতে পারেননি।
মৌসুমের শুরুতে হ্যামস্ট্রিং ইনজুরিতে দীর্ঘ সময় বাইরে থাকার পর ফিরে এলেও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি লুকাকু। ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে এখন পর্যন্ত অল্প কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে মাঠে সময়ও ছিল সীমিত।
জাতীয় দলের হয়েও শেষবার মাঠে নেমেছিলেন গত বছরের জুনে, বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে। ওই ম্যাচে একটি গোলও করেছিলেন ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড। এরপর হ্যামস্ট্রিং চোটের কারণে বেলজিয়ামের পরের ছয়টি ম্যাচেই অনুপস্থিত ছিলেন তিনি।
এদিকে, আক্রমণভাগে আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না বেলজিয়াম। লিন্ড্রো ট্রসার্ড নিতম্বে অস্ত্রোপচারের পর সেরে উঠলেও তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে একই ধরনের অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি ফিট নন হান্স ভানাকেন।