বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের জার্সিতে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন রোনান সুলিভান। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই তরুণ ফরোয়ার্ডের জোড়া গোলেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ মার্চ) মালদ্বীপের মালেতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি লাল-সবুজরা।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক ফ্রি-কিকে দলের হয়ে প্রথম গোল করেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা ফরোয়ার্ড রোনান সুলিভান।
এরপর ম্যাচের ৬৭তম মিনিটে সতীর্থের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় এবং দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। পাকিস্তান একবার বাংলাদেশের জালে বল জড়ালেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে তা বাতিল করা হয়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল লাল-সবুজরা।
পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।