বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাকিব আল হাসান সম্পূর্ণ প্রস্তুত হয়েই জাতীয় দলে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের নতুন চেয়ারম্যান হাবিবুল বাশার।
মঙ্গলবার (২৪ মার্চ) বিসিবি কার্যালয়ে তিনি এ কথা জানান।
হাবিবুল বাশার বলেন, বিসিবির নতুন নির্বাচক প্যানেল পুরোপুরি কাজ শুরু হবে আগামী মাস থেকে। নতুন নির্বাচক যারাই এসেছেন, তাদের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক।
‘সামনে অনেক বড় সিরিজ, ধারাবাহিকতা ধরে রাখা খুবই দরকার। সামনে অনেক খেলা, আমাদের খেলোয়াড় পুল বড় করা ইম্পরট্যান্ট।’
সাকিব আল হাসানের দেশের ক্রিকেটে ফেরা উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের নতুন চেয়ারম্যান বলেন, সাকিব সম্পূর্ণ প্রস্তুত হয়েই জাতীয় দলে আসবে। তবে সাকিব কাল এসে পরশু খেলতে পারবেন না, তার প্রস্তুতির দরকার আছে, এটা আবেগের জায়গা না।