বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দীর্ঘ ৩৫ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেট ধারাভাষ্যকার পল নিউটন। অসুস্থতার কারণে অবশেষে মাইক্রোফোন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৭৭ বছর বয়সী নিউটন তিন বছর আগে অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হন। এরপর থেকেই ধীরে ধীরে কাজ কমিয়ে আনছিলেন তিনি।
শেষ পর্যন্ত শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ধারাভাষ্যকার।
১৯৯১ সাল থেকে বিবিসি এসেক্সের হয়ে ধারাভাষ্য দিয়ে আসছিলেন নিউটন। তার কণ্ঠে ধরা পড়েছে এসেক্সের সাফল্যের বহু মুহূর্ত বিশেষ করে ১৯৯০-এর দশকের শিরোপা জয় এবং ২০১৬ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি।
অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত নিউটন বলেন, এই কাজের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।
ক্রিকেট আর ঘোড়দৌড় দুটি ভালোবাসাকে একসঙ্গে পেশা হিসেবে পাওয়া আমার জন্য স্বপ্নের মতো ছিল।