বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফুটবল মাঠে লিওনেল মেসির বাঁ পায়ের জাদুর কাছে কোনো রেকর্ডই যেন নিরাপদ নয়। এবার ফ্রি-কিকের রেকর্ডে নতুন এক উচ্চতায় পৌঁছালেন এই আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে নিজের ক্যারিয়ারের ৭১তম ফ্রি-কিক গোলটি করে ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে গেছেন মেসি। সরাসরি ফ্রি-কিকে গোল করার তালিকায় এখন তিনি ইতিহাসের দ্বিতীয় স্থানে।
নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচে সরাসরি ফ্রি-কিক থেকে জালের দেখা পেয়ে পেলের ৭০ গোলের রেকর্ডটি পেছনে ফেলে দেন মেসি। পেলের চেয়ে এক গোল বেশি নিয়ে এখন তার অবস্থান দুই নম্বরে। মেসির সামনে এখন কেবল ব্রাজিলের সাবেক তারকা জুনিনহো পারনামবুকানো, যার নামের পাশে রয়েছে রেকর্ড ৭৭টি ফ্রি-কিক গোল।
মেসির এই অসাধ্য সাধন কোনো আকস্মিক ঘটনা নয়। ক্যারিয়ারের শুরুর দিকে ফ্রি-কিক বিশেষজ্ঞ হিসেবে খুব একটা পরিচিত না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এই দক্ষতাকে এক অপ্রতিদ্বন্দ্বী পর্যায়ে নিয়ে গেছেন তিনি। ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসেও যেভাবে তিনি একে একে মাইলফলক স্পর্শ করছেন, তা ফুটবল বিশ্বকে বারবার বিষ্মিত করছে।
সরাসরি ফ্রি-কিক থেকে গোল করার সর্বকালীন তালিকায় এখন শীর্ষ পাঁচের লড়াইটা বেশ রোমাঞ্চকর। ৭৭টি গোল নিয়ে সবাইকে ছাড়িয়ে ব্রাজিল কিংবদন্তি জুনিনহো। এরপরই লিওনেল মেসি। পরেরর তিনটি স্থানে আছেন যথাক্রমে- পেলে (ব্রাজিল) ৭০টি, রোনালদিনহো (ব্রাজিল) ৬৬টি এবং ভিক্টর লেগ্রোতাগলি (আর্জেন্টিনা) ৬৬টি।
জুনিনহোর ৭৭ গোলের রেকর্ডটি দীর্ঘকাল ধরে ফ্রি-কিকের ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে যেভাবে মেসি ইন্টার মায়ামির জার্সিতে একের পর এক ফ্রি-কিক গোল করছেন, তাতে ব্যবধান এখন মাত্র ৬ গোলের। আমেরিকান লিগে মেসির বর্তমান ফর্ম বজায় থাকলে অদূর ভবিষ্যতে জুনিনহোকেও ছাড়িয়ে এককভাবে শীর্ষে বসার জোরালো সম্ভাবনা দেখছেন ফুটবল বিশ্লেষকরা।