বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি বছরের জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতা সমস্যার কারণে সেই সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনই এক প্রতিবেদন করে বিষয়টি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
যদিও বিসিবিকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইরিশ বোর্ড। তবে এক কর্মকর্তা জানালেন, এই সিরিজ আয়োজন নিয়ে আগে থেকেই একটা যদি কিন্তু ছিল। চলতি বছরের জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
সেই সিরিজ শেষে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল লিটন দাস-মেহেদী হাসান মিরাজদের। শুক্রবার (২০ মার্চ) আগামী গ্রীষ্মের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সূচি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে খেলার কথা থাকলেও তালিকায় নেই বাংলাদেশের সিরিজটি।
পরে জানা যায়, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে আয়ারল্যান্ড। এমন পরিস্থিতিতে আগামী জুলাই-আগস্টে থাকছে না বাংলাদেশের ক্রিকেটারদের কোনো সিরিজ। ফলে ভারতের বিপক্ষে সিরিজের জন্য অপেক্ষা করতে হবে প্রায় মাস দেড়েক।
বাংলাদেশ সিরিজ বাতিল করলেও ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আইরিশরা। যেখানে মে মাসে নিউজিল্যান্ডের সঙ্গে একটি চারদিনের টেস্ট খেলবে। আগামী জুনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত সফর করবে আয়ারল্যান্ড। বাংলাদেশে বিপক্ষে সিরিজটি বাতিল করায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আইরিশরা।