বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইংলিশ প্রিমিয়ার লিগে জমজমাট এক লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে আটকে দিয়েছে বোর্নমাউথ। শুক্রবার (২০ মার্চ) রাতে ভাইটালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।
ঘরের মাঠে প্রথম ঘণ্টায় দারুণভাবে রক্ষণ সামলে ইউনাইটেডকে আটকে রাখে বোর্নমাউথ। তবে ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুনো ফের্নান্দেজ। কিন্তু সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ছয় মিনিট পর গোল করে সমতা ফেরান রায়ান ক্রিস্টি।
৭১ মিনিটে আবারও এগিয়ে যায় ইউনাইটেড, এবার বোর্নমাউথের ডিফেন্ডার জেমস হিল-এর আত্মঘাতী গোলে। মনে হচ্ছিল, ম্যাচটা জিতেই যাবে রেড ডেভিলস। কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচের মোড় ঘুরে যায় ৮১ মিনিটে। ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় বোর্নমাউথ এবং তাকে লাল কার্ড দেখানো হয়। সুযোগ কাজে লাগিয়ে স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান জুনিয়র ক্রুপি। বাকি সময়ে আর কোনো দলই গোল করতে পারেনি।
এই ড্রয়ের ফলে ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড। অন্যদিকে সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দশম স্থানে বোর্নমাউথ।