বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টস জিতেছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, এবং সেই দুটি ম্যাচেই আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দলটি। অবশেষে তৃতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনি ও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, যার অর্থ আজকের ম্যাচে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ।
একাদশে তিন বদল এনেছে পাকিস্তান, বাংলাদেশ খেলাচ্ছে আগের একাদশ। আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। চোটের কারণে একাদশে নেই হুসাইন তালাত এবং শামিল হুসাইন। এছাড়া মোহাম্মদ ওয়াসিমকে দেওয়া হয়েছে বিশ্রাম। একাদশে ঢুকেছেন আবরার আহমেদ, গাজী গরি এবং সাদ মাসুদ। বাংলাদেশ খেলাচ্ছে একই একাদশ।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ফলে তৃতীয় ম্যাচ এখন সিরিজ নির্ধারণী।
সিরিজে বর্তমানে চলছে ১-১ সমতা। সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ী দলই জিতবে সিরিজ। ১৫ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সাদ মাসুদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, গাজী গরি, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।