বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দীর্ঘ বিরতি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা শেষ করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অর্থাৎ শাহিন শাহ আফ্রিদির পাকিস্তানে আগে ব্যাটিং করবে।
পরিসংখ্যানে দুই দলের লড়াইয়ে পাকিস্তান যোজন যোজন এগিয়ে। ৩৯টি ওয়ানডের ৩৪টিতেই জিতেছে তারা, বাংলাদেশের জয় মাত্র ৫টিতে।
তবে আশার কথা হলো, টাইগারদের এই ৫ জয়ের ৪টিই এসেছে ঘরের মাঠে। ২০১৫ সালে সবশেষ ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতিও আছে বাংলাদেশের।
একাদশ থেকে বিস্ময়কর ভাবে বাদ পড়েছেন সৌম্য সরকার। নিজের খেলা সর্বশেষ ওয়ানডেতে সৌম্য খেলেছিলেন। গত বছরে অক্টোবরে বাংলাদেশ দল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিল। সেই ম্যাচে সৌম্য খেলেছিলেন ৯১ রানের ইনিংস। তারপরও পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে তার। টিম কম্বিনেশন নাকি ইনজুরি এই ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি!
তবে একাদশে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন। দেড় বছর পর জাতীয় দলে ফেরা এই মিডল অর্ডার ব্যাটারের প্রত্যাবর্তনটা কেমন হয় সেটাই এখন দেখার! যদিও মিডল অর্ডারে আফিফ ভালো করবেন বলেই টিম ম্যানেজমেন্টের বিশ্বাস। গত কয়েক বছর ধরে মিডল অর্ডারে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।