বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ মিশন শেষ করে দেশে ফিরে এসেছে। দীর্ঘ ভ্রমণ ও কঠোর প্রতিযোগিতার পর ক্লান্তি চোখে পড়লেও, প্রত্যাশিত ফলাফল না পাওয়া কিংবা হতাশার ছাপ স্পষ্টভাবে বোঝা কঠিন।
মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সময় রাত ১২টা ৫০ মিনিটে অবতরণ করে দলটি, যা নেতৃত্ব দিয়েছেন কোচ পিটার বাটলার।
প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে মর্যাদার এই আসরে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু কঠিন গ্রুপে তিন ম্যাচ খেলেই শেষ হয়ে যায় লাল-সবুজের যাত্রা। চীনের কাছে ২-০, নর্থ কোরিয়ার বিপক্ষে ৫-০ আর শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হার মানতে হয় বাংলাদেশকে।
শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে কোয়ালিফিকেশনের সম্ভাবনাও বেঁচে থাকত বাংলাদেশের। প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াইয়ের ঝলক দেখালেও শেষ দুই ম্যাচে ৯ গোল হজম করে বিদায় নিতে হয় লাল-সবুজদের।
তবে গল্পটা শুধু হারের নয়, ইতিহাসেরও। ১৯৮০ সালে পুরুষ দলের পর ৪৬ বছর পর এশিয়ান কাপে মাঠে নামে বাংলাদেশের কোনো ফুটবল দল। সেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বাংলার মেয়েরাই।
এখানেই থেমে থাকছে না বাংলাদেশের নারী ফুটবলের পথচলা। সিনিয়রদের সামনে কিছুদিন বিশ্রাম থাকলেও ব্যস্ত সময় অপেক্ষা করছে অনূর্ধ্ব–২০ দলের জন্য। আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ। সেখানেও প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা- নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ নিয়ে।