বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টানা দ্বিতীয়বার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেছেন, ভারত এই শিরোপার যোগ্য ছিল।
ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। এর মাধ্যমে তারা ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহীদ আফ্রিদি বলেন, বিশ্বকাপ শেষ হয়েছে। আমার মনে হয় ভারত এই শিরোপার যোগ্য ছিল। তাদের দলীয় সমন্বয় অসাধারণ। এমনকি বেঞ্চে থাকা খেলোয়াড়রাও প্রথম একাদশের মতোই শক্তিশালী ছিল। এই শক্তিশালী বেঞ্চ শক্তিই ভারতের বড় সম্পদ। প্রয়োজন হলে বেঞ্চ থেকে যেকোনো খেলোয়াড়কে দলে নিয়ে খেলাতে পারত। পুরো টুর্নামেন্টজুড়ে চ্যাম্পিয়নের মতোই খেলেছে তারা।
ভারতের পেসার জাসপ্রিত বুমরার বিশেষ প্রশংসা করেছেন আফ্রিদি। তার মতে, বুমরা দীর্ঘদিন ধরে নিজের পারফরম্যান্স দিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আফ্রিদি বলেন, নতুন বল, পুরোনো বল, স্লোয়ার কিংবা ইয়র্কার—সব ধরনের বলেই সে সমান কার্যকর। আমার মতে, সে বিশ্বের অন্যতম সেরা বোলার।
ভারতের জয়ে সঞ্জু স্যামসনের ব্যাটিংকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন আফ্রিদি। এ ছাড়া অভিষেক শর্মা ও ঈশান কিশানের পারফরম্যান্সও প্রশংসা করেন।
তার মতে, সুযোগ পেয়ে এই তরুণরা দায়িত্বশীল ব্যাটিং করেছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এ নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। এর আগে তারা ২০০৭ ও ২০২৪ সালে শিরোপা জিতেছিল।