বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্প্যানিশ লা লিগায় তরুণ তারকা লামিন ইয়ামালের দুর্দান্ত গোলে জয় পেয়েছে বার্সেলোনা। শক্ত প্রতিপক্ষ অ্যাথলেতিক ক্লাবকে ১-০ ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।
বিলবাওয়ের মাঠ বরাবরই কঠিন পরীক্ষা প্রতিপক্ষের জন্য। ব্যতিক্রম নয় বার্সেলোনাও। চোটের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানো দলটি নিজেদের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিল না।
প্রায় ৭১ শতাংশ পজেশন রাখলেও, গোলের জন্য সাত শটের কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।
ম্যাচজুড়ে আক্রমণ চালিয়ে যাওয়া বার্সা লিড পায় ৬৮ মিনিটে। পেদ্রির পাস থেকে, বাঁ পায়ের শটে বল জালে পাঠান ইয়ামাল। তাতেই নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল হলো ১৯টি। এই জয়ে টেবিলের শীর্ষে ৪ পয়েন্টের লিড ধরে রাখল কাতালানরা।