বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল ভারত ও নিউজিল্যান্ড। ২০ ওভারের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দল দু’টি। রোববার (০৮ মার্চ) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। যেখানে দুই দলই মাঠে নামবে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত টানা দ্বিতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবারও শিরোপা ধরে রাখতে পারলে ইতিহাসে নতুন কীর্তি গড়বে তারা। একই সঙ্গে ভারতের ঝুলিতে যোগ হবে তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।
অন্যদিকে, নিউজিল্যান্ডের লক্ষ্য ভিন্ন। ব্ল্যাকক্যাপসরা এবার প্রথমবারের মতো এই ফরম্যাটের বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। তাই তাদের কাছেও এই ফাইনাল এক বিশেষ সুযোগ।
ফাইনালে উঠতে দুই দলকেই কঠিন লড়াই পার করতে হয়েছে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। অন্যদিকে, ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় ভারত।
টুর্নামেন্টের শুরু থেকেই ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে উইকেটকিপার ব্যাটার সাঞ্জু স্যামসনের দারুণ পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। যদিও ভারতের টপ অর্ডার ব্যাটিং মাঝে মাঝে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। তবে বোলিং বিভাগে রয়েছে বড় শক্তি। পেস আক্রমণে জাসপ্রীত বুমরাহ ধারাবাহিকভাবে কার্যকর, আর স্পিন বিভাগেও রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।
অন্যদিকে, নিউজিল্যান্ডের পথচলাও ছিল নাটকীয়। গ্রুপপর্ব পার হলেও সুপার এইটে উঠতে বেশ লড়াই করতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান জানান দেয় মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দল।
নিউজিল্যান্ডের বড় শক্তি তাদের দলগত পারফরম্যান্স। ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট প্রায়ই দলকে আক্রমণাত্মক সূচনা এনে দিচ্ছেন। ব্যাট ও বল— দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রাচিন রবীন্দ্র। পাশাপাশি ফিল্ডিংয়েও নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে পরিচিত।
টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৮টি ম্যাচে, নিউজিল্যান্ড জিতেছে ১১টিতে, আর একটি ম্যাচ শেষ হয়েছে টাই দিয়ে।
সব হিসাব–নিকাশ শেষে ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে আছে দুই ভিন্ন গল্পের দল। একদিকে প্রথম দল হিসেবে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ভারত, অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ জয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড। তাই আহমেদাবাদের ফাইনালে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় আছে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা।