বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বরকতউল্লাহ বুলু
বিএনপি দলীয় সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে পরিচালনা পর্ষদের ১৬ জন পরিচালকও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন।
শুক্রবার অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করায় ভোটের কোনো প্রয়োজন দেখা দেয়নি।
নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল জানান, সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে দুজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া, ২৮ জন পরিচালক প্রার্থীর মধ্যে ১২ জন পদত্যাগ করেছেন।
অতএব, সভাপতি পদে এক এবং পরিচালক পদে ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে ৯ মার্চ বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হবে।
নির্বাচিত পরিচালনা পর্ষদ:
সভাপতি: বরকতউল্লাহ বুলু
পরিচালক: লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এমএ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান, জাকির হোসেন চৌধুরী