বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশে না থাকলেও দেশের ক্রিকেটে বরাবরই আলোচনায় সাকিব আল হাসান। দেশের জার্সিতে তার খেলা নিয়ে নতুন করে গুঞ্জন চলছে বেশ জোরেশোরেই। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকী ক্রিকেটাররাও সাকিবকে ফেরানোর বিষয়ে কথা বলছেন। দিন দুয়েক আগে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যেমনটা বলছিলেন, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়।
গুঞ্জন ছিল আসন্ন ঘরের মাঠে পাকিস্তান সিরিজেই সাকিবকে ফেরানো হয় কি না। যদিও আপাতত সে সম্ভাবনা নেই। এরই মধ্যে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিবি। সেখানে রাখা হয়নি সাকিবকে। মূলত তার মামলার ব্যাপারে কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব। ফলে খেলা হচ্ছে না এই সিরিজ, অপেক্ষা আরও বাড়ছে।
তবে সাকিব আশা করছেন, পাকিস্তান সিরিজে না খেললেও আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরার সুযোগ পাবেন। এক খুদে বার্তায় গণমাধ্যমকে এমনটি জানিয়ে সাকিব জানান, নিজের ফিটনেস বজায় রাখতে তিনি নিয়মিত কঠোর অনুশীলন চালাচ্ছেন।
এর আগে বুধবার (০৪ মার্চ) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের আইনগত বিষয়গুলো নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, বিসিবি ও মন্ত্রণালয় একসাথে এই বিষয়ে কাজ করছে। আমরা আশাবাদী খুব শিগগিরই সাকিবকে দেশের জার্সিতে খেলা দেখব।
প্রসঙ্গত, ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়তে হয়। একাধিক মামলা থাকায় দেশেও ফিরতে পারেননি। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে।