বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি:সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল রূপ নিয়েছিল চার-ছক্কার এক অবিশ্বাস্য রণক্ষেত্রে। দুই দল মিলে তুলল ৪৯৯ রান, হাঁকাল ৩৪টি ছক্কা! রেকর্ড ভাঙাগড়ার এই রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। জ্যাকব বেথেলের বিস্ফোরক এক সেঞ্চুরি ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত ৭ রানের জয়ে বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে সূর্যকুমার যাদবের দল।
ভারতের দেওয়া ২৫৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। জ্যাকব বেথেলের বিস্ফোরক সেঞ্চুরিতে মনে হচ্ছিল জয়ের পথেই যাচ্ছে ইংলিশরা। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানে থামতে হয় ইংলিশদের। মাত্র ৭ রানের আক্ষেপে শিরোপার মঞ্চ থেকে বিদায় নিতে হলো হ্যারি ব্রুকের দলকে।
এত হাই স্কোরিং লক্ষ্যের জন্য ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতেই পারেন! টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ব্যক্তিগত ১২ রানে সঞ্জ্যু স্যামসনের একটি ক্যাচ ফেলে দেন তিনি। জীবন পেয়ে আর পেছনে ফিরে তাকাননি এই উইকেটকিপার ব্যাটার। ৪২ বলে ৮টি চার ও ৭টি বিশাল ছক্কায় ৮৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল মঞ্চ গড়ে দেন তিনি।
স্যামসনের পর ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালান শিভম দুবে, হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মাও। ২৫ বলে ৪৩ রানের দারুণ ইনিংস খেলেন দুবে। এছাড়া শেষ দিকে হার্দিক ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৭ এবং তিলক মাত্র ৭ বলে ৩ ছক্কায় ২১ রানের দুটি দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন হয়েছে রেকর্ডের বৃষ্টি। ভারত ২৫৩ ও ইংল্যান্ড ২৪৬ রান করায় দুই দল মিলে ম্যাচে রান হয়েছে ৪৯৯, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ম্যাচ এবং সব আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। শুধু তাই নয়, এই ম্যাচে মোট ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন দুই দলের ব্যাটাররা, যা বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড।