বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিদ খানকে। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণার সময় বৃহস্পতিবার (০৫ মার্চ) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নেতৃত্বে বদল আনার কথা নিশ্চিত করে।
নেতৃত্ব থেকে রশিদ খানকে সরিয়ে দেওয়ার কারণ জানা যায়নি। তার অধীনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়ে আফগানরা। সব মিলিয়ে ৪৮ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানকে তিনি জিতিয়েছেন ২৬ ম্যাচে। দায়িত্ব পাওয়া ইব্রাহিম এর আগে ১১ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
শুধু টি-টোয়েন্টি নয়, আফগানিস্তান ওয়ানডের দলও ঘোষণা করেছে। দুই দল থেকেই বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, ও মোহাম্মদ ইশাক। ১৩ মার্চ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নুর রহমান, শরাফুদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ মালিক। ওয়ানডে দলে ফিরেছেন ফরিদ, প্রথমবারের মতো ডাক পেলেন জিয়া।
আফগানিস্তানের শেষ ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন বিলাল সামি। ডানহাতি এই পেসার জায়গা ধরে রেখেছেন। টি-টোয়েন্টি স্কোয়াডে তার স্থান হয়েছে রিজার্ভ দলে। রিজার্ভ দলে আরও আছেন নাঙ্গেয়াল খারোটি ও ইজাজ আহমেদজাই।
৩ ম্যাচের টি-টোয়েন্টি শেষে ২০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজেও ম্যাচ ৩টি।
টি-টোয়েন্টি স্কোয়াড
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নুর রহমান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নুর আহমেদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও আবদুল্লাহ আহমেদজাই।
ওয়ানডে স্কোয়াড
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারোটি, আল্লাহ গজনফর, জিয়া উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও বিলাল সামি।