বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মিচেল মার্শের চোটের কারণে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন স্টিভেন স্মিথ। অধিনায়ক মার্শ সুস্থ হয়ে উঠলেও ভাগ্য খুলে গেল স্মিথের। পুরোনো চোটে পেসার জশ হ্যাজেলউড ছিটকে যাওয়ায় অবশেষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিলেন এই অভিজ্ঞ ব্যাটার।
সোমবার দুপুরে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি হ্যাজেলউডের বদলি হিসেবে স্মিথের অন্তর্ভুক্তি অনুমোদন করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার ঠিক আগমুহূর্তে এই পরিবর্তন আনল অজিরা।
এর মধ্য দিয়ে প্রায় ৪ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে স্মিথকে। ২০২২ সালের পর এই টুর্নামেন্টে এবং ২০২৪ সালের ফেব্রুয়ারির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেননি তিনি। তবে সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে ৬ ম্যাচে প্রায় ৬০ গড় ও ১৬৮ স্ট্রাইক রেটে ২৯৯ রান করে নিজেকে প্রমাণ করেন এই ডানহাতি ব্যাটার।
রোববার পাল্লেকেলেতে দলের সঙ্গে অনুশীলনও সেরেছেন স্মিথ। আজ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশেও দেখা যেতে পারে তাকে। বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের বৈতরণী পার হতে হলে আজকের ম্যাচটি জেতা ছাড়া বিকল্প নেই অজিদের সামনে।