বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির ফ্রিকিক নিলেন ডমিনিক সোবোসলাই। বল হাওয়ায় বাঁক খেয়ে পোস্টে লেগে চলে যায় ম্যানচেস্টার সিটির জালে। হাঙ্গেরির এ মিডফিল্ডারের অনিন্দ্যসুন্দর গোলে জয়ের স্বপ্ন দেখছিল লিভারপুল। ৮৪ মিনিটে বার্নাডো সিলভার গোলে সিটির সমতা। অমীমাংসিত পথেই হাঁটছিল দুই দলের লড়াই। কিন্তু যোগ করা সময়ে আর্লিং হালান্ডের সফল স্পট কিকে অ্যানফিল্ডে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে পেপ গার্দিওলার দল। রোববার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের জয়ে শিরোপা লড়াইয়ে আর্সেনালের ওপর চাপ ধরে রাখল সিটি। দুই দলের পয়েন্টের ব্যবধান ৬। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গানাররা। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি।
গত বছরের নভেম্বরে ইতিহাদে সিটির কাছে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল। ফিরতি দেখায় হোমগ্রাউন্ডে পারেনি সেই হারের বদলা নিতে। উল্টো ফিরিয়ে এনেছে ৮৯ বছর আগের রেকর্ড। প্রায় ৯ দশকের মধ্যে এই প্রথম প্রিমিয়ার লিগে লিভারপুলকে দুই লেগে হারিয়েছে ম্যানসিটি। প্রত্যাবর্তনের গল্প লিখে অবিশ্বাস্য জয়ের পর আত্মবিশ্বাস বেড়ে গেছে গার্দিওলার দলের।
আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয় থাকলেও লিগ লম্বা রেসের ঘোড়া বলে হাল ছাড়ছেন না সিটি কোচ। পরের রাউন্ডে আর্সেনাল মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের। আর সিটি খেলবে ফুলহামের বিপক্ষে। সামনের রাউন্ডে গানাররা পা হড়কালে আর সিটি জিতলে দুই দলের পয়েন্টের ব্যবধান নেমে আসবে তিনে। একই সঙ্গে মৌসুমের শেষ দিকে এসে লিগ কাপ, চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততার সঙ্গে চোটের থাবা– এসব সম্ভাব্য কারণ মাথায় নিয়ে গার্দিওলা আশাবাদী লিগের গতিপথ পাল্টে যাবে, ‘আমরা ৬ পয়েন্ট পিছিয়ে আছি। তো ৩ পয়েন্ট পাওয়া তুলনামূলকভাবে ভালো। ৬ পয়েন্ট আর্সেনালের জন্য যথেষ্ট হতে পারে, কিন্তু ১৩ ম্যাচ বাকি থাকা অনেক বড় একটি বিষয় এবং এফএ কাপ আসছে, লিগ কাপের ফাইনাল রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ ফিরবে মার্চে এবং চোট সমস্যা হতে পারে, কে জানে কত কিছুই তো হতে পারে।’
মৌসুমের শেষ দিকে নিচের দিকের দলগুলোর মাথায় থাকে কীভাবে রেলিগেশন এড়ানো যায়। সেজন্য তারা মরিয়া হয়ে ওঠে। এই বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন সিটি কোচ গার্দিওলা, ‘অন্য দলগুলো কিছু বিষয়ের জন্যও লড়বে- ইউরোপিয়ান আসরে খেলার শর্ত পূরণ করতে, অবনমন এড়াতে এবং যে দলটি অবনমন এড়ানোর জন্য লড়বে, তার মানে হচ্ছে, টিকে থাকার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করবে এবং এই ম্যাচগুলো কঠিন। ১৮ এপ্রিল প্রিমিয়ার লিগের ফিরতে পর্বে নিজেদের মাঠে আর্সেনালের মুখোমুখি হবে সিটি।