বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সাম্প্রতিক নানা নাটকীয়তা ও উত্তেজনার পরও ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে ফাটল ধরেনি বলে দাবি করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে ভবিষ্যতে ভারতের সঙ্গে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। বুধবার সমকালকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিসিবি প্রধান।
নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং পরবর্তী ঘটনাপ্রবাহের জেরে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। এত কিছুর পরেও আমরা ভারতের সঙ্গে কথাকাটাকাটি বা সরাসরি কোনো কিছু বলিনি। আমাদের দুই বোর্ডের সম্পর্ক ঠিক আছে।’
তবে দ্বিপাক্ষিক সিরিজ বা খেলার ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের ওপরে আছে সরকার। এ ব্যাপারে আমি কিছু জানি না।’ অর্থাৎ বোর্ডের সম্পর্ক ঠিক থাকলেও রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে দুই দেশের ক্রিকেটীয় ভবিষ্যৎ।
সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে বিসিবির দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে অদম্য কাপের ফাইনালে সাংবাদিকদের অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি কখনও দূরত্ব মনে করি না। আপনাদের চাওয়াগুলো সঠিক। আমরা ভাই ভাই হিসেবে আছি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সাংবাদিক ও ক্রিকেট কর্মকর্তাদের মধ্যে সুন্দর পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ আছে। কালকে (অদম্য কাপের ফাইনালে) আপনাদের দেখতে না পেয়ে একটু খারাপ লেগেছিল। আমরা চেয়েছিলাম সুন্দর করে একটি সংবাদ সম্মেলন করতে। আশা করি, সব ঠিক হয়ে যাবে।’