বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। বিক্রি হয়েছে এই আসরের সম্প্রচার স্বত্ত্বও। তবে আয়ে নেমেছে বিশাল ধস।
আগামী মৌসুমের জন্য ৮.৬২ কোটি রুপিতে ম্যাচ দেখাতে রাজি হয়েছে ফ্যানকোড। প্রতি ম্যাচে ৯.৫ লাখ রুপি পাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শেষ ১০ মৌসুমে ম্যাচ দেখানোর থেকে প্রতি বছর ২৭৫ কোটি রুপি পেয়েছিল ফেডারেশন। এ বার ক্ষতি হয়েছে ২৬৬.৩৮ কোটি রুপি, যা প্রায় ৯৭ শতাংশ কম।
আগের মৌসুমগুলোতে ১৬৩টি ম্যাচ হত। ফেডারেশন প্রতি ম্যাচে ১.৬৮ কোটি রুপি করে পেত। এ বার ম্যাচ পিছু ৯৫ শতাংশ করে কম টাকা পাবে তারা।
আইপিএলের সম্প্রচার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড যা পায়, তার থেকে এখানে ৫৬১৩ গুণ কম পাবে ফেডারেশন। ম্যাচের মূল্য বিবেচনায় আইপিএলের একটি ম্যাচের মূল্য আইএসএলের ম্যাচের থেকে ১২৪২ গুণ বেশি।