বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নারী শুটার কামরুন নাহার কলি। ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে অন্যতম সেরা নারী শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফেডারেশন।
মাসখানেক আগে কলিকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর চিঠি দিয়েছিল শুটিং ফেডারেশন। কলি নিজের অবস্থান ব্যাখ্যা করলেও ফেডারেশনের কাছে তা গ্রহণযোগ্য হয়নি। তাই কোড অফ কন্ডাক্ট ভঙ্গের জন্য এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই শুটারকে।
বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন কলি। তার এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ সাজ্জাদকে কমিটি থেকে অব্যাহতি দেয়।
জাতীয় ক্রীড়া পরিষদ সাজ্জাদকে কমিটি থেকে বাদ দিলেও তার যথেষ্ট প্রভাব রয়েছে ফেডারেশনে। শুটিংসংশ্লিষ্টদের ধারণা, সাজ্জাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় প্রতিহিংসার শিকার কলি।