বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ঘোষণা করেছে। ইংলিশ উইলোর ব্যাটের দাম বেড়ে যাওয়ায় এবার ল্যামিনেটেড ব্যাট (টাইপ ডি) বড়দের ক্রিকেটেও বৈধ হবে। নতুন নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
এমসিসি জানায়, নতুন নিয়মের আওতায় ওপেন এজ বিনোদনমূলক ক্রিকেটে টাইপ ডি ব্যাট ব্যবহার করা যাবে। এই ব্যাট সর্বোচ্চ তিনটি কাঠের অংশ দিয়ে তৈরি হতে পারবে। এর আগে টাইপ ডি ব্যাট শুধু জুনিয়র ক্রিকেটে অনুমোদিত ছিল।
ল্যামিনেটেড ব্যাটে সামনের অংশে থাকে ইংলিশ উইলো, আর পেছনের অংশে তুলনামূলক সস্তা কাঠ, যেমন কাশ্মীরি উইলো। টাইপ এ, বি ও সি ব্যাট এক টুকরো উইলো কাঠ দিয়ে তৈরি হয় এবং পেশাদার ক্রিকেটে আগের মতোই ব্যবহার হবে।
আইন ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট বলেন, টাইপ ডি ব্যাটে পারফরম্যান্সের সুবিধা খুবই সামান্য। তবে এটি নিচের স্তরের ক্রিকেটে সাশ্রয়ী হবে এবং খেলার ভারসাম্য নষ্ট করবে না।
এমসিসি আরও জানিয়েছে, ইংলিশ উইলোর সংকট ও চাহিদার বৃদ্ধি ব্যাটের দাম তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। অনেক উন্নত মানের ব্যাটের দাম এখন প্রায় ১ হাজার পাউন্ড পর্যন্ত পৌঁছেছে।
নতুন সংস্করণে আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। বহুদিবসীয় ম্যাচে দিনের শেষ ওভারে উইকেট পড়লেও ওভার শেষ না হওয়া পর্যন্ত খেলা চলবে। বাউন্ডারির বাইরে লাফিয়ে ধরার ক্যাচে ‘বানি হপ’ কৌশল সীমিত করা হয়েছে। এছাড়া বল ছাড়ার সময় উইকেটকিপারের গ্লাভস অবশ্যই স্টাম্পের পেছনে থাকতে হবে।
এ ছাড়া ক্রিকেট আইনের ভাষা সহজ করা হচ্ছে এবং লিঙ্গভিত্তিক শব্দও বাদ দেওয়া হচ্ছে। এমসিসি বলেছে, এসব পরিবর্তন খেলাকে আরও সাশ্রয়ী, সহজলভ্য এবং নিরাপদ করার উদ্দেশ্যে আনা হয়েছে।