বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চোটের কারণে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। পিঠের পুরোনো সমস্যার সঙ্গে সাম্প্রতিক একটি ছোট ইনজুরি যোগ হওয়ায় আসন্ন বিশ্বকাপে তার খেলা হচ্ছে না। কামিন্স জানিয়েছেন, বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হতে আরও সময় প্রয়োজন ছিল। তাই দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের কথা ভেবে ঝুঁকি নেননি। তাই শেষ ভরসা হিসেবে আইপিএল দিয়ে তিনি মাঠে ফিরতে চান।
৭ মার্চ থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। গত জুলাই ক্যারিবিয়ান সফরের পর থেকেই পিঠের চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার এই পেসার। অ্যাশেজ সিরিজের অ্যাডিলেড টেস্ট ছাড়া তিনি আর কোনো ম্যাচ খেলতে পারেননি। কামিন্স বলেন, আমি বেশ ভালোই অনুভব করছিলাম, কিন্তু সামান্য সমস্যা আবার দেখা দেয়। ফিট হতে সময় শেষ হয়ে যায়। তাই কয়েক সপ্তাহ বিশ্রাম নেব।
কামিন্স আরও জানান, প্রথমে মনে হয়েছিল চার সপ্তাহেই সুস্থ হওয়া সম্ভব, কিন্তু স্ক্যান রিপোর্টে দেখা যায় আরও কিছু সময় দরকার। ফলে বিশ্বকাপ খেলার সময়সূচি খুবই কঠিন হয়ে পড়ে। ২০২৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ব্যস্ত সূচি বাংলাদেশ সফর, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, ভারত সফর, অ্যাশেজ, ওয়ানডে বিশ্বকাপ ও সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
এই দীর্ঘ সূচির কথা মাথায় রেখেই এখনই সতর্ক হতে চেয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে বেন ডোয়ারশুইসকে। এই মুহূর্তে আইপিএলকে টার্গেট করেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কামিন্স। তার আশা, ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএল দিয়ে তিনি মাঠে ফিরতে পারবেন। তিনি বলেন, আরেকটি স্ক্যান হবে। যদি সব ঠিক থাকে, ধীরে ধীরে (আইপিএলের) প্রস্তুতি নেব।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে এই ঘটনা দলটির জন্য উদ্বেগের বিষয়। এ ছাড়া মিচেল স্টার্ক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আরেক পেস অস্ত্র জশ হ্যাজলউডও টুর্নামেন্টের শুরুতে খেলতে পারবেন না। তবে কামিন্সের মতে, দলের মনোবল এখনো ভালো এবং বিশ্বকাপের জন্য ক্রিকেটাররা মুখিয়ে আছেন।