বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি এমন এক নাম, যার জাদুকরি পারফরম্যান্স মোহিত করেছে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের। মাঠে তার জাদুকরি পারফরম্যান্স, অসংখ্য রেকর্ড আর শিরোপা তাকে এনে দিয়েছে বিশ্বব্যাপী অগণিত ভক্ত। তবে মেসির ভক্তদের তালিকায় আছেন এমন একজন, যিনি নিজেও একজন কিংবদন্তি। তিনি হলেন ইতিহাসের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে ফেদেরারের মন্তব্য ও ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানান ফেদেরার। সুইস এই কিংবদন্তি বলেন, ফুটবলে মেসির প্রভাব অনন্য এবং ইতিহাসে তার অবস্থান চিরস্থায়ী। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির কাঁধ থেকে বড় এক চাপ নেমে গেছে বলেও মনে করেন তিনি। ফেদেরারের মতে, এবার মেসি তুলনামূলকভাবে চাপমুক্ত হয়েই পরবর্তী বিশ্বকাপে নামতে পারবেন, যদিও বিশ্বকাপের মঞ্চ মানেই সব সময় আলাদা ধরনের চাপ।
মেসির সঙ্গে নিজের স্বল্প পরিচয়ের কথাও তুলে ধরেন ফেদেরার। তিনি বলেন, একবারই মেসির সঙ্গে দেখা হয়েছিল, তাও আর্জেন্টিনার তিগ্রে শহরে, যখন তিনি হুয়ান মার্টিন দেল পত্রোর বিপক্ষে খেলতে গিয়েছিলেন। ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠ না হলেও, একজন খেলোয়াড় হিসেবে মেসির প্রতি তার মুগ্ধতা লুকোনোর কিছু নেই।
ফেদেরারের ভাষায়, ফুটবলে মেসি যেভাবে খেলা নিয়ন্ত্রণ করেছেন এবং খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে ফেদেরার যে ভীষণ খুশি হয়েছিলেন, সেটিও অকপটে স্বীকার করেন। তার মতে, 'অনেক আগে থেকেই এই অর্জনের যোগ্য ছিলেন মেসি।'
২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে, আর সেই জোয়ারে গা ভাসাতে পিছিয়ে নেই টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথা সুইস এই তারকা সব সময়ই প্রকাশ করে এসেছেন। ফেদেরার বলেন, 'যেহেতু সুইজারল্যান্ড কোয়ালিফাই করেছে, তাই আমার যাওয়ার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে।'