বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন জিমি নিশাম। গ্রুপ পর্ব শেষেই বিপিএল ছাড়ার কথা ছিল এই কিউই অলরাউন্ডারের। কারণ এই সময়ে জাতীয় দলের হয়ে ভারত সফরে যাবার কথা তার। তবে রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকারের অনুরোধে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম।
আগামী ২১ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আর বিপিএলের ফাইনাল হবে ২৩ জানুয়ারি। তাই বিপিএলের ফাইনালে রাজশাহী খেললে ভারত সিরিজের প্রথম দুটি ম্যাচ মিস করবেন নিশাম।
ইতোমধ্যেই নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে কথা বলে ২৩ জানুয়ারি পর্যন্ত বোর্ডের অনাপত্তি পত্র (এনওসি) নিয়েছেন নিশাম। দলের প্রতি কিউই অলরাউন্ডারের এমন নিবেদনে খুশি হান্নান।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজশাহীর কোচ লেখেন, 'শুরুতেই বলি, জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়র্সের সাথে থাকছে বিপিএলের শেষ পর্যন্ত। নিশামকে যখন রিকোয়েস্ট করলাম কোনোভাবে থাকা যায় কি না, সে নিজেও আগ্রহ দেখিয়েছিলো। কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো শুধু হবে না, দিনশেষে জাতীয় দলের খেলা, নিশামকে যেতেই হতো। আমাদের দলে নিশামের মতো একজনকে ঐ পজিশনে খুব দরকার তা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল, আমরা করেছি।'
'বাকি যত প্রসেস সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে, এই কথাটাই বলছিলো আমায় তখন। এই হলো ছবির গল্প।'