বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লিডস-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের একটি মুহূর্ত
টানা ষষ্ঠ ম্যাচে জয়ের দেখা পেতে ব্যর্থ হলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এল্যান্ড রোডে এগিয়ে গিয়েও স্বাগতিক লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে মাইকেল ক্যারিকের দল। এ নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়বঞ্চিত থাকল রেড ডেভিলরা, যাদের সর্বশেষ লিগ জয় এসেছিল গত ৩০ আগস্ট।
ম্যাচের ৩৫তম মিনিটে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ব্রায়ান এমবেউমোর নৈপুণ্যে লিড নেয় ইউনাইটেড। ইউরি টিলেমান্সের নিখুঁত নিচু পাস ধরে জেমস জাস্টিনকে কাটিয়ে চমৎকার ফিনিশিংয়ে চলতি মৌসুমে নিজের চতুর্থ লিগ গোলটি তুলে নেন তিনি। এর মধ্য দিয়ে চলতি প্রিমিয়ার লিগ আসরে প্রথমবারের মতো প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় লিডস। ৫১তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মুহারেমোভিচের হেডের পর ছয় গজ দূর থেকে এমবেউমোর বাধা পেরিয়ে বুলেট গতির শটে সমতা টানেন ডমিনিক ক্যালভার্ট-লিউইন। সমতায় ফেরার পর স্বাগতিকরা আগ্রাসী চাপ সৃষ্টি করলেও আও তানাকা ও নোয়াহ ওকাফরের শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ দিকে গোলরক্ষক সেন্নে লামেন্সের কিছু দৃঢ় সেভে স্বাগতিকদের দীর্ঘ ২৪ বছরের জয়খরা ঘুচতে দেয়নি ইউনাইটেড, ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।