বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মা মারিয়া দোলোরেসের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো
পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে আসার ঘটনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর সাম্প্রতিক বিতর্কে মুখ খুলেছেন তাঁর মা মারিয়া দোলোরেস। ছেলের এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ে চরম মানসিক আঘাত পাওয়ার কথা জানিয়ে তিনি মন্তব্য করেছেন, পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের বিদায়টা পেছনের দরজা দিয়ে না হয়ে আরও সম্মানজনক ও রাজকীয় হতে পারত।
গত সপ্তাহে ডেনমার্কে জাতীয় দলের অনুশীলন চলাকালে প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে ক্যাম্প ত্যাগ করেন রোনালদো। ঘটনাটি বৈশ্বিক ক্রীড়াঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং একপর্যায়ে রাজনৈতিক অঙ্গনেও গড়ায়। পরবর্তীতে সামাজিক মাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়ে ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন রোনালদো, যেখানে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি কোচের সিদ্ধান্ত ও আচরণের কড়া সমালোচনা করেন তিনি।
পর্তুগিজ সাময়িকী ‘টিভি ৭ ডিয়াস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ৭১ বছর বয়সী মারিয়া দোলোরেস জানান, পুরো ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, এমন বিদায়ে মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। তাঁর ছেলে রাজকীয়ভাবে বড় দরজা দিয়ে বিদায় নেওয়ার যোগ্য ছিল, অথচ পরিস্থিতি তাকে পেছনের পথ দিয়ে বের করে দিল। আবেগাপ্লুত হয়ে তিনি উল্লেখ করেন, কষ্ট লাঘব করতে তিনি কিছুটা কেঁদেছেন এবং এখন পরিবারকে এ কঠিন সময় ধৈর্য ধরে পার করতে হবে।
ক্যাম্প ছাড়ার পরপরই মায়ের সঙ্গে ফোনে কথা বলে আশ্বস্ত করেছিলেন রোনালদো। ফোনালাপের স্মৃতিচারণ করে মারিয়া দোলোরেস জানান, ছেলে তাঁকে কোনো চিন্তা না করতে বলেছিলেন এবং পরিবারের সবাই একত্র হলে মূল সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মা হিসেবে তিনি ছেলেকে শান্ত থেকে পরিস্থিতি নিজের অনুকূলে আনার পরামর্শ দিয়েছিলেন। সবশেষে ছেলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি জানান, সাময়িক এই তিক্ততা যাই হোক না কেন, পর্তুগালকে তিনি যা উপহার দিয়েছেন তার জন্য তিনি আজীবন সমর্থকদের হৃদয়ে জাতীয় বীর হিসেবেই বেঁচে থাকবেন।