বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

খেলোয়াড়দের ছাড়পত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনড় অবস্থানে থাকায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নিজেদের নাম সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস দল।
গত আসরেই এই টুর্নামেন্টের বিরুদ্ধে সরাসরি ‘ভণ্ডামি ও পক্ষপাতিত্বের’ অভিযোগ তুলে কড়া বিবৃতি দিয়েছিল পিসিবি। সে সময় তারা স্পষ্ট জানিয়েছিল, খেলার সঙ্গে রাজনীতি যুক্ত করা এই টুর্নামেন্টে কোনো পাকিস্তানি তারকার অংশগ্রহণ তারা বরদাশত করবে না। একই সঙ্গে ভবিষ্যতে এই ঘরানার কোনো প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্বের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা কার্যকরের হুঁশিয়ারিও দিয়েছিল বোর্ড।
গত আসরের রানার্সআপ হওয়া সত্ত্বেও এবার শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন দলটির অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই তৈরি হয় গভীর অনিশ্চয়তা। ডব্লিউসিএল আয়োজক কর্তৃপক্ষ পিসিবির বরফ গলাতে এবং ক্রিকেটারদের অনুকূলে এনওসি সংগ্রহ করতে জোর তৎপরতা চালিয়েছিল। তবে নিজেদের আগের অবস্থানে অনড় থেকে বোর্ড ছাড়পত্র দেওয়া নাকচ করে দেওয়ায় আলোচনা পুরোপুরি ভেস্তে যায়।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানায়, ‘প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সিদ্ধান্তে অনড় থাকায় পাকিস্তান চ্যাম্পিয়নস অত্যন্ত দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে, দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) আর অংশগ্রহণ করতে পারছে না।’
গত ৩ অক্টোবর থেকে ডব্লিউসিএলের এবারের আসর মাঠে গড়িয়েছে। উদ্বোধনী পর্বে ভারত ও অস্ট্রেলিয়া মাঠে নামলেও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত ম্যাচটি স্থগিত রেখেছিল আয়োজকরা। পিসিবির ছাড়পত্র মিলবে—এমন আশায় পাকিস্তানের ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে নামানোর প্রস্তুতিও রাখা হয়েছিল। তবে পাকিস্তান চ্যাম্পিয়নসের আনুষ্ঠানিক এই বিবৃতির মাধ্যমে দলটির খেলার সব পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল।