বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তান জিতল সিরিজ, শেষ ম্যাচে শ্রীলঙ্কার দাপট
অধিনায়ক কুশল মেন্ডিসের তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে সান্ত্বনার জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বোলারদের তুলোধুনো করে মেন্ডিসের অপরাজিত ৮৭ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বড় জয় তুলে নেয় লঙ্কানরা। তবে প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৭ বল এবং ৮ উইকেট হাতে রেখেই অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা; দ্বিতীয় ওভারের প্রথম বলেই মোহাম্মদ ইমরান রানধাওয়ার শিকার হয়ে মাত্র ১ রানে ফেরেন ওপেনার লাহিরু উদারা। তবে সেই চাপ মুহূর্তেই উড়িয়ে দেন অধিনায়ক কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে সিনেথ জয়াবর্ধনের সঙ্গে গড়ে তোলেন ৫৯ রানের কার্যকর জুটি। জয়াবর্ধনে ২৬ বলে ৩৮ রান করে ফিরলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন মেন্ডিস।
এরপর কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯২ রানের বিধ্বংসী জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কুশল। ৪৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৮৭ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন লঙ্কান কাপ্তান। কামিন্দু অপরাজিত থাকেন ২৭ বলে ৪০ রান করে।
এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন ফখর জামান ও সাহিবজাদা ফারহান। প্রথম তিন ওভারেই এই জুটি তোলে ৩৪ রান। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ফখর (১২) ও মাজ সাদাকাতকে (০) ফিরিয়ে ম্যাচে শ্রীলঙ্কাকে ফেরান এশান মালিঙ্গা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ১০২ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে ফারহান ও আরাফাত মিনহাসের ৬৬ রানের দুর্দান্ত জুটিতে লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। ফারহান ৪৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় খেলেন সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস। মিনহাস ২০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করেন দাসুন শানাকা। এছাড়া মালিঙ্গা ও নুয়ান তুষারা নেন ২টি করে উইকেট।