বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বোলার পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। গতির ঝড়ে বাঘা বাঘা ব্যাটারদের কাবু করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাকে তেমনই একটি ভয়ঙ্কর ডেলিভারি করেছিলেন শোয়েব। তখন এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল, সম্ভবত লারাকে মেরেই ফেলেছেন!
তবে বর্তমানে বোলারদের আগ্রাসন নেই। ক্রিকেট এখন ব্যাটারদের খেলায় পরিণত হয়েছে। অনুকরণীয় কেউ না থাকায় এখন নিজের ছেলেরা ক্রিকেট দেখে না বলে আক্ষেপ করেছেন শোয়েব।
সম্প্রতি উইজডেনের ‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে অতীতের নানা ঘটনার স্মৃতিচারণ করেছেন শোয়েব আখতার। লার সঙ্গে তার সেই অভিজ্ঞতা হয়েছিল ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ছোট লক্ষ্য দিয়েও ম্যাচ জয়ের চেষ্টা করছিল তারা।
শোয়েব আখতার জানিয়েছেন, বল করে জীবনে মাত্র দু’বার ব্যাটারকে আঘাত করার পর ভয় পেয়েছিলেন। সেই দুই ব্যাটার হলেন লারা ও শচীন টেন্ডুলকার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ– বিশ্বের যেখানেই ড্রেসিংরুমে যেতাম, খেলোয়াড়েরা বলত, ভাই, আমাদের মেরে ফেলবেন না!
তিনি আরও বলেন, একজন কিংবদন্তি ব্যাটার, তার নাম বলছি না, আমাকে বলেছিলেন, আপনার বলে আঘাত পাওয়ার পর আর কখনও ব্যাটিং করতে ইচ্ছা করেনি। আমি তাকে সম্মান দেখিয়ে বলেছিলাম, দয়া করে আমাকে চার মারবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। দয়া করে চার মারবেন না। তবে যদি মারেন, তাহলে আপনার মাথা কেটে ফেলব।
এরপরই লারার প্রসঙ্গ টেনে শোয়েব বলেন, ‘আমি ব্রায়ান লারার কথাই বলছি। সে আমাকে চার মারার পর আমি নিজের মুখ চেপে ধরেছিলাম। মনে মনে বলছিলাম, না, না, না। ও এবার এক ভয়ংকর দানবকে জাগিয়ে তুলবে। আমি জানতাম, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না, আমাকে কেউ থামাতে পারবে না। তাই ওকে আঘাত করব। কিন্তু বলটি যখন ওর গায়ে লাগল, তখন মনে হলো আমি বোধ হয় ওকে মেরেই ফেলেছি।
সাবেক এই পাকিস্তানি পেসার বলেন, ‘জীবনে অন্য কোনো কিছুতে আমি কখনও ভয় পাইনি। কিন্তু শচীন ও লারাকে বল দিয়ে আঘাত করার পর ভয় পেয়েছিলাম। কারণ আমি জানতাম আমার বলের গতি কতটা ভয়ঙ্কর। সৃষ্টিকর্তা না করুন, ওদের কারও কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনও ক্ষমা করতে পারতাম না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তেমন কিছু ঘটেনি।
বর্তমান পাকিস্তান দলে কোনো প্রকৃত নায়ক নেই উল্লেখ করে শোয়েব বলেন, ক্রিকেট মরে যাচ্ছে। গত ২০ বছর ধরেই খেলাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। তোমরা খেলাটাকে ব্যাটারদের খেলায় পরিণত করেছ। দুটি নতুন বল এনেছ, আরও কত নিয়ম চালু করেছ, যাতে খেলাটি ব্যাটারদের অনুকূলে থাকে। পাকিস্তানে এখন কেউ ক্রিকেট দেখে না। আর এ কারণেই পাকিস্তান থেকে আর কোনো নায়ক তৈরি হচ্ছে না। আমি জানি, আমাদের বাবর আজম আছে। কিন্তু আমাদের নায়ক নেই। আমি চাই, নিজের সন্তানদের কাঁধে তুলে মাঠে নিয়ে গিয়ে খেলা দেখাতে।
নিজের সন্তানদের ক্রিকেটের প্রতি অনাগ্রহের কথাও জানিয়ে শোয়েব আখতার বলেন, ‘আমার সন্তানরা ক্রিকেট অনুসরণ করে না। অথচ আমি তাদের বাবা, এই দেশের জাতীয় বীর। তারপরও তারা ক্রিকেট দেখে না। আমার ছেলে আমাকে বলে, বাবা, আমাদের দলে কোনো আগ্রাসন দেখতে পাই না।