বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৫ ম্যাচে ৯৪ গোল নিয়ে থামলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা জানান তিনি।
ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা লুকাকু যেন বেলজিয়ামের সোনালি প্রজন্মের সারথি। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান নির্ধারণে তার বড় ভূমিকা ছিল।
ইনস্টাগ্রামে অবসরের ঘোষণায় লুকাকু লিখেছেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি। সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়েই গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দলকে সাহায্য করার জন্য আমাকে অনুপ্রাণিত করা ও আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ জানাই। যাত্রাটা দারুণ ছিল এবং প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।
চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন ফেনারবাচের স্ট্রাইকার লুকাকু। সেসব মুহূর্ত নিয়ে পোস্টে তিনি লেখেন, ‘সেই মুহূর্তগুলো আমি কখনো ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি স্বস্তিতে আছি। সময়টা অসাধারণ ছিল, উপভোগ্য ছিল। আমি কৃতজ্ঞ-ধন্যবাদ।
উয়েফা নেশনস লিগে রোববার রাতে ইতালির বিপক্ষে বেলজিয়ামের ৪-১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চে ছিলেন লুকাকু। বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেখটে তার ক্লাব ক্যারিয়ারের শুরু। এরপর চেলসি, এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।